চাঁদপুরে প্রতিরক্ষা বাধ নির্মাণ লক্ষাধিক মানুষের প্রাণের দাবি: সংসদে শেখ ফরিদ আহমেদ মানিক
জাতীয় সংসদ অধিবেশনে চাঁদপুর-হাইমচরে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে প্রস্তাব উত্থাপন করেছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি তার নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সকল ভোটারসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি বক্তব্যে আরো বলেন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) এর জনগন আমাকে ভোট দিয়ে মহান সংসদে প্রেরণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাকে এই মহান সংসদের আসার সুযোগ করে দিয়েছেন ওনাকে চাঁদপুর সদর ও হাইমচর বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বক্তব্যকালে বলেন, মাননীয় স্পীকার আমার এলাকা চাঁদপুর সদর থেকে শুরু করে হজীগঞ্জ উপজেলা ডাকাতীয়া নদীর কোল ঘেষে প্রায় ৩৫ কিলোমিটার এলাকা অত্যন্ত ভাঙ্গন প্রবল। প্রতিবছর বর্ষা মৌসুমে জোয়ারের পানির প্রবল চাপ ও স্রোতের কারনে এই বিস্তীর্ণ এলাকার ঘর-বাড়ি, ফসল, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
বিশেষ করে চাঁদপুর সদর ও হাইমচর মধ্যবর্তী এ বিশাল অংশে একটি স্থায়ী ও মজবুত প্রতিরক্ষা বাদ না থাকায় প্রতিবছর মানুষ ভিটেবাড়ি হারিয়ে নিস্ব হচ্ছে। নদীভাঙ্গনের ফলে স্থায়ী যোগাযোগ ব্যবস্থা ও জনজীবন বিপন্ন হচ্ছে। এই ৩৫ কিলোমিটার এলাকায় সু-পরিকল্পিত বা প্রতিরক্ষা বাধ নির্মাণ এবং এ অঞ্চলের লক্ষাধিক মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়ছে। এটি বাস্তবায়নের ফলে শুধু ভাঙ্গনই রোধ হবে না বরং নদী তীরবর্তী মানুষের জানমালের দীর্ঘ মেয়াদী নিরাপত্তা নিশ্চিত হবে। ধন্যবাদ মাননীয় স্পীকার।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ৩ এপ্রিল ২০২৬