চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে গ্রাহকদের মাঝে ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১১ অক্টোবর সকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচ তলায় উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চাঁদপুর জেলার গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা প্রকল্প) সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (জনপ্রিয় বীমা প্রকল্প) মো. কামাল হোসেন মহসিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইসলামী ডিপিএস প্রকল্প) মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক (আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্প) মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক (আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্প) মো. মাহবুবুর রহমান এবং নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর মহাব্যবস্থাপক ও আল আমিন বীমা প্রকল্পের চাঁদপুরের প্রকল্প ইনচার্জ মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প ইনচার্জ মো. নুর ই আলম জুয়েল।

এ সময় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর বিভিন্ন প্রকল্পের ইনচার্জরা বক্তব্য দেন। অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তরের পাশাপাশি বীমা কার্যক্রম ও গ্রাহকসেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১১ অক্টোবর ২০২৬