Home / চাঁদপুর / চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের যোগদান
জেলা প্রশাসক আহেমদ জিয়াউর রহমান

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের যোগদান

চাঁদপুর জেলার নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বৃহস্পতিবার (২ এপ্রিল) যোগদান করে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেছেন।

ইতিমধ্যে সদ্য বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকার দায়িত্ব হস্তান্তর করে চাঁদপুর ত্যাগ করেছেন।তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখার সিনিয়র সহকারি সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা প্রশাসকের সিএ মোছলেউদ্দিন।

এদিকে জানা গেছে, গত ২৯মার্চ (রবিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক হিসেবে আহমেদ জিয়াউর রহমানকে নিয়োগ করা হয়। তার (পরিচিতি নং-১৬৩৪৯)।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা’র উপ-সচিব আমিনুল ইসলাম। চাঁদপুরের নব যোগদানকৃত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান চাঁদপুর জেলা প্রশাসক হিসেবে পদায়নের পূর্বে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব পদে কর্মরত ছিলেন।

চাঁদপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে আহমেদ জিয়াউর রহমানের যোগদানে জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হবে এমনটাই আশা করছেন চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সচেতন নাগরিকবৃন্দ।

শিক্ষাজীবন ও আন্তর্জাতিক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) এ স্নাতক করেছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেছে।

পরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করেছে এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লণ্ডনে পিএইচডি অধ্যয়ন করেছে। বিসিএস ২৮তম ব্যাচের সদস্য।

আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণ তাকে আধুনিক ও জনবান্ধব প্রশাসন পরিচালনায় দক্ষ করে তুলেছে।

কর্মজীবন ও অভিজ্ঞতার ব্যাপ্তি চাঁদপুরে যোগদানের আগে তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এ উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। মাঠ পর্যায়ের প্রশাসনিক জটিলতা নিরসনে তার বিশেষ পারদর্শিতা রয়েছে।

অর্জিত বিশেষ পদক ও সম্মাননা প্রশাসনিক ক্যারিয়ারে সততা ও উদ্ভাবনী কর্মতৎপরতার জন্য তিনি একাধিক জাতীয় ও বিভাগীয় পদক অর্জন করেছেন।

জাতীয় শুদ্ধাচার পুরস্কার (Integrity Award): দাপ্তরিক কাজে স্বচ্ছতা, নৈতিকতা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য তিনি এই সম্মানজনক পদক লাভ করেন।

ইনোভেশন অ্যাওয়ার্ড: সরকারি সেবা ডিজিটাল পদ্ধতিতে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনি ‘ইনোভেশন ইন পাবলিক সার্ভিস’ ক্যাটাগরিতে বিশেষ পদক পেয়েছেন।

বিশেষ স্বীকৃতি: করোনাকালীন সংকট মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সাহসিকতাপূর্ণ ও মানবিক ভূমিকার জন্য তিনি বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা লাভ করেন।

চাঁদপুর টাইমস ডেস্ক/
৩ এপ্রিল ২০২৬