চাঁদপুরে গণহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও নাটিকা মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ মার্চ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
তিনি তার বক্তব্যে বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস। আমরা পড়েছি ১৯৭১ সালের ২৫ মার্চ দিনটিকে ঘৃণাবরে স্মরণ করি। কারণ
২৫ মার্চ রাতে পাক-হানাদার বাহিনী ঘুমন্ত বাঙ্গালির উপর বর্বরচিত হত্যাযজ্ঞ চালিয়েছিলো। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে এসেছেন সবার জীবনে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেন। ২৫ মার্চের কালো রাত্রিতে আমাদের বুদ্ধিজীবী, বীরসেনা, শিক্ষক, ডাক্তার ও সকল বাহিনীর বড় বড় কর্মকর্তাদের নির্বিচারে হত্যা করেছে।
তিনি আরো বলেন, আমরা সবার আগে বাংলাদেশেকে নিয়ে এগিয়ে যেতে চাই। ১৯৭১ আমাদের কাছে একটি পাতা, আমাদের কাছে কিছু ছবি-প্রতিচ্ছবি, কিছু মুভি ও নাটক আছে। কিন্তু আমাদের সামনে সাড়িতে কিছু বীর মুক্তিযোদ্ধা বসে আছে। তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাতে চাই। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত জানাই।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের ও প্রজন্মের জন্য বুকের তাজা রক্ত দিয়ে জীবন দিয়েছে। আমাদের মাঝে দেশাক্তবোধ ও দেশপ্রেম ধারণ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুল হুদা বিজয়ের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, বীর মুক্তিযোদ্ধা কাজী হাসেম ও সিরাজুল ইসলাম বরকন্দাজ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাও. হাবিবউল্লাহ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেক সহকারী বিশ্বজিৎ চন্দ্র দাস।
সবশেষে গণহত্যা পেক্ষাপটে নির্মিত “আর্তনাদ” নাটক মঞ্চস্থ হয়েছে। নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন শরীফ চৌধুরী। পরিবেশনায় ছিলেন বর্ণচোরা নাট্যগোষ্ঠী।
স্টাফ রিপোর্টার/
২৫ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur