চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চাঁদপুরের নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১১ মে) বিকেলে টেস্টি হাট চাইনিজ রেস্টুরেন্টে আলোচনাসভা,কেক কাটা এবং বৃক্ষ গোপনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এশিয়া পোস্ট এর উদ্বোধন করা হয়।


দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. আক্তার হোসেনের সঞ্চালনায় এবং দৈনিক প্রথম আলো মতলব প্রতিনিধি কবি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মো. জাকির হোসেন কামাল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম, সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক।


এছাড়া আরও বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, সদস্য মোজাহিদুল ইসলাম কিরন, দৈনিক চাঁদপুর দিগন্তের প্রতিনিধি গোলাম নবী খোকন, সাংবাদিক ও কবি নূর মোহাম্মদ প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়া পোস্ট চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ আল আমিন ভুঁইয়া।

বক্তারা বলেন, অনলাইন ও ডিজিটাল গণমাধ্যম বর্তমানে আধুনিক গণমাধ্যম। কাগজের খবর মানুষের কাছে পৌঁছার আগেই ডিজিটাল গণমাধ্যমে মানুষ ঘুম থেকে উঠেই মোবাইল ফোনে দেখে নেয়। আমরা আশা করি এশিয়া পোস্ট একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে দেশসেরা একটি গণমাধ্যম হবে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করবে। এশিয়া পোস্ট ভাল করুক এটাই আমাদের প্রত্যাশা।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব এর মতলব দক্ষিণ সংবাদদাতা মাহফুজ মল্লিক, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিনিধি রেদওয়ান আহমেদ জাকির, দৈনিক জবাবদিহির প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, দৈনিক একাত্তর কন্ঠের প্রতিনিধি ইসমাইল খান টিটু,সাপ্তাহিক ধনাগোদা বার্তার সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, দৈনিক খবরের প্রতিনিধি সমির ভট্টাচার্য বলু, সাংবাদিক সাইয়েদুল আরেফিন শ্যামল, প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া, প্রভাষক বদিউল আলম বাবু, বদরুন নাহার লরিন, তাহমিনা হক,মো রিয়াজ, শিক্ষক শামীম ভূঁইয়া, দৈনিক ইলশেপাড়ের প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু, দৈনিক কালবেলার প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সুমন আহমেদ, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রতিনিধি সাইফুর রহমান সবুজ, সাংবাদিক লিয়াকত, দৈনিক আদি বাংলার প্রতিনিধি দিপু সরকার, দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি মো. নাজমুল, দৈনিক চাঁদপুর জমিনের প্রতিনিধি ফয়সাল খন্দকার,দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিনিধি মো. মিজানুর রহমানসহ সাংবাদিক, শিক্ষক ও সুধীজন।


আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা কেক কাটার মধ্যে দিয়ে এশিয়া পোস্ট এর শুভ উদ্ধোধন করা হয়।পরে বৃক্ষরোপন করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ১২ মে ২০২৬