Home / চাঁদপুর / চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন
এলজিইডির

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

চাঁদপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে মনোয়ার উদ্দিন যোগদান করেছেন। বুধবার (১১ মার্চ) বিদায়ী নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবিরের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

মনোয়ার উদ্দিন ২০০৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-তে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকৌশলী হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। পরে নারায়ণগঞ্জে এলজিইডির তত্ত্বাবধায়ক প্রৌকশলী দপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে ১ বছর কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঝিনাইদহ জেলায় টানা ৬ বছর নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নতুন কর্মস্থল চাঁদপুরের দায়িত্ব গ্রহণের পর মনোয়ার উদ্দিন বলেন, চাঁদপুর জেলার গ্রামীণ সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্পগুলোকে আরও গতিশীল ও মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য তিনি কাজ করবেন। পাশাপাশি টেকসই অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং মানুষের চলাচল সহজ করতে এলজিইডির উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার পরিকল্পনা রয়েছে তার।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় চাঁদপুর জেলার সার্বিক অবকাঠামো উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে এলজিইডির কার্যক্রমকে আরও কার্যকর করা হবে।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১২ মার্চ ২০২৬