চাঁদপুর হাসিনা আটা মিলে ছত্রাক নাশক ভুট্টায় রং মিশন করায় ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শহরের পুরাণবাজার এলাকার সাবেক কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে আটা মিলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩শ বস্তা ছত্রাকনাশক ও রং মিশ্রিত ভুট্টা পাওয়া যায়। পরে ছত্রাকনাশক ও প্রলেপকৃত ভূট্টাগুলো ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংক্ষরণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। এসময় চাঁদপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফ হোসেন, সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মানিক মিয়া, চাঁদপুর সদরের সহকারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মোঃ আবুল হোসেন, ক্যাবের সদস্য বিপ্লব সরকারসহ চাঁদপুর সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী জাহিদ জানান, আমরা সিরাজগঞ্জ থেকে ভুট্টাগুলো চাঁদপুরে এনেছি। এগুলো বিক্রয় নিষেধ তা আমরা জানি না।
জাতীয় ভোক্তা অধিকার সংক্ষরণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগীয় যৌথ অভিযান পরিচালনা করা হয়। আমরা একটি ভুট্টার মিলের সন্ধান পাই। এখানে এসে দেখি ভুট্টার যে বীজ তার বিভিন্ন ছত্রাকনাশক রং ও অন্যান্য প্রলেপ মিশিয়ে যেটা বীজ হিসেবে ব্যবহার করার কথা, সেটা তিনি গো খাদ্য হিসেবে ব্যবহার করছেন। এটি মারাত্মক অপরাধ। এটি মানুষের স্বাস্থ্য এবং পশুর স্বাস্থ্য উভয়ের জন্য ক্ষতিকর। আমরা এখানে আনুমানিক ৩শ’ বস্তার মতো পেয়েছি। আর ছত্রাকনাশক ও প্রলেপকৃত ভূট্টাগুলো ধ্বংস করা হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক
১৭ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur