চাঁদপুরে অর্ধশতাধিক মানুষের মুখে হাসি ফোটালেন শামছুল আলম সূর্য
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলম সূর্যর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০ মার্চ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটের সূর্য ইলশা এন্টারপ্রাইজে এ আয়োজন করা হয়। এ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপহারের প্রতিটি প্যাকেটে ছিল পোলাও চাল, চিনি, সেমাই, দুধ, নুডুলস, আলুসহ বিভিন্ন খাদ্য পণ্য।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম ছৈয়াল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলী আহম্মেদ সরকার, ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল বেপারী, মোঃ জসিম মোল্লা, রহিম খান, চাঁদপুর শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব খান, জাহিদ হোসেন প্রমুখ।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলম সূর্য বলেন, রাজনীতি শুধুমাত্র ক্ষমতার বিষয় নয়, বরং রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকেই প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজকে কিছু অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। এর মাধ্যমে কিছু মানুষের মুখে হাসি ফুটলেই আমার এই উদ্যোগ সার্থক হবে। ঈদের আনন্দ যেন ধনী-গরিব সবার ঘরে সমানভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার সামর্থ্যের মধ্যে অসহায় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। আমাদের প্রিয় অভিভাবক এবং সদর আসনের মাননীয় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্ব স্ব এলাকায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তিনি নিজেও গোপনে হাজার হাজার মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। যা বিএনপি একজন কর্মী হিসেবে আমাদেরকে অনুপ্রাণিত করে।
এ সময় তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করেন চাঁদপুরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি এলাকার সচ্ছল ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২০ মার্চ ২০২৬