‘চাঁদপুরস্থ হাইমচর ফাউন্ডেশন’র আত্মপ্রকাশ
সাহিত্য একাডেমি, চাঁদপুরে বুধবার ৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় চাঁদপুরস্থ হাইমচরবাসীদের একটি প্লাটফর্মে আনার বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো.গোফরান হোসেন সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন লেখক ও শিক্ষক ইমরান শাকির ইমরু।
গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের সঞ্চালনায় উপস্থিত চাঁদপুরস্থ হাইমচরের বিভিন্ন সৃষ্টিশীল বিদগ্ধ ব্যক্তিত্বদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,ঐক্য ও সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে সুসংগঠিত একটি প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগে উন্মুক্ত আলোচনার দ্বার খুলে দেয়া হয়।
এসময় হাইমচরের অধিবাসী এবং চাঁদপুরে কর্মরত বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান,সহকারী শিক্ষক-কর্মচারী,আইনজীবী,ব্যাংক কর্মকর্তা,সাংবাদিক,লেখক ও ব্যবসায়ীসহ এমন ২৬ জন উপস্থিত ছিলেন। সভায় পরিচিতিপর্ব শেষে ৪টি নির্দিষ্ট বিষয়বস্তুর ওপর আলোচনা করা হয়।
সভায় সকলের সর্বসম্মতিতে সংগঠনের নাম‘চাঁদপুরস্থ হাইমচর ফাউন্ডেশন’ নির্ধারণ করা হয়। পরে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর আহ্বায়ক নির্বাচিত হন আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো.গোফরান হোসেন। সদস্য-সচিব নির্বাচিত হন গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।
কমিটির অন্য সদস্যগণ হলেন: ইমরান শাকির ইমরু (লেখক ও শিক্ষক) মো.শাহীন আলম (শিক্ষক),আবদুল গনি (লেখক ও শিক্ষক), এস এম জাকির হোসেন (শিক্ষক), তালহা জুবায়ের (সংবাদ কর্মী) ও মো.বেনী আমিন সুমন (অ্যাডভোকেট)
পাশাপাশি সদস্যপদ প্রদানের প্রক্রিয়া নির্ধারণসহ ৭ সদস্যবিশিষ্ট একটি‘গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি’গঠন করা হয়। প্রাথমিকভাবে সংগঠনের লক্ষ্য,উদ্দেশ্য,নীতি ও আদর্শ,ব্যাপকতা,কর্মসূচি, মেয়াদ,লোগো,আর্থিক উৎস,অস্থায়ী কার্যালয়,উপস্থিতদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বীকৃতি,গ্রুপ খোলা,মাসিক সভা ও সকলের গ্রহণযোগ্য একটি পরিচ্ছন্ন গঠনতন্ত্র উপহার প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় মো.আব্দুল্লাহ আল মামুন (ভাইস প্রিন্সিপাল-কাটাখালী সিনিয়র মাদ্রাসা),আব্দুল মালেক বেপারী (প্রধানশিক্ষক),মো.ইমান হোসেন (প্রধানশিক্ষক),মুনীর আহমেদ (প্রধানশিক্ষক), মো.আরিফ হোসেন শিক্ষক মোহাম্মদ আল আমিন (ব্যাংকার),মাও.আবুল বাশার (শিক্ষক),মাও.আব্দুল ওয়াহেদ (শিক্ষক) মো.আলী সুমন (প্রভাষক), মো.রাসেল মিয়া (ব্যাংকার), উজ্জ্বল সরকার (ব্যবসায়ী),অ্যাড.মো.মাসুদ রানা,মো.সোলাইমান পাটোয়ারী (ব্যবসায়ী),মুহা.বিল্লাল হোসেন (প্রভাষক),মো.ফয়সাল সাদিদ (উদ্যোক্তা),সুজন চৌধুরী (শিক্ষক),মো.রাশেদুল ইসলাম (চাকুরিজীবী) ও আব্দুল মজিদ (চাকুরিজীবী) উপস্থিত থেকে সভাটি প্রাণবন্ত করে তুলেন ।
প্রেস বিজ্ঞপ্তি
১০ সেপ্টেবর ২০২৬
এডিটেড বাই এ জি