গিয়াসউদ্দিন মিলনের পিতা মাও: সাদুল্যা খানের দাফন সম্পন্ন

চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি , দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার দেশের চাঁদপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিলনের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়ছে৷

৪ ফেব্রুয়ারী শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ মাঠে বাদ এশা মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়৷ জানাযার নামাজে ইমামতি করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা বাহারুল ইসলাম। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷

জানাযার নামাজের পূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শাখার যুগ্ম সম্পাদক মো: সোহাগ গাজীর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহতলীর কৃতিসন্তান সোহেল রুশদী, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সভাপতি, মরহুমের ছেলে সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, গণঅধিকার পরিষদ চাঁদপুর শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো: জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক খন্দকার শাহজাহান, বাগাদী ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসাইন, বিশিষ্ট সমাজসেবক মো: জহিরুল হক লালু মাষ্টার, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।

এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, রহিম বাদশা, মির্জা জাকির, এএইচ আহসান উল্ল্যাহ, শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক এম এ লতিফ, খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখার সভাপতি তোফায়েল আহমদ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, আল ইমরান শোভন,প্রথম আলো’র চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ,সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ, চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসন লিটন, মোরশেদ আলম, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, মাই টিভির চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কানন, দৈনিক মেঘনা বার্তার সাংবাদিক আনওয়ারুল ইসলাম।

জানাযার নামাজে আরও অংশ গ্রহন করেন, বিশিষ্ট সমাজসেবক মো: মুকবুল আহমেদ খান, সমাজসেবক হাফেজ জাকির হোসেন তপদার,
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারফ কারী, শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: মানিক মিয়া, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরী, ডিবি কর্মকর্তা (অব:) মো: সাইফুল কবির চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, সাবেক মেম্বার মো: সফিক কারী, সমাজসেবক মো: কাসেম কারী, সমাজসেবক মো: ফখরুল ইসলাম খান বাক্কু, সমাজসেবক মাহবুবুল আলম খান বদু, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির চৌধুরী, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: রবিউল আউয়াল রবি গাজী, স্থানীয় আক্তার পাটওয়ারী, বাসেদ পাটওয়ারী, মরহুমের ছেলে মো: সুমন খান, যুব সমাজের সভাপতি মো: মাহমুদুল হাসান রাজু, স্থানীয় হান্নান গাজী, মো: বদু গাজী সহ সুধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ৷

৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি চাঁদপুর মেয়ের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি মৃত্যুকালে ২ছেলে ৫মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি শাহতলী কামিল মাদ্রাসা থেকে টাইটেল পাস করেন। ব্যাক্তি জীবনে অত্যন্ত সৎ এবং বিনয়ী মানুষ ছিলেন।পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান মৃত্যুতে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ।

আরো শোক জানান, চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম ও সাধারণ সম্পাদক মো: শাওন পাটওয়ারীসহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ক্যাপসান: গতকাল শাহতলীতে চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলনের পিতা সাদুল্যা খানের জানাযার নামাজরত মুসল্লীগণ৷ ইনসেটে মরহুম সাদুল্যা খান।

নিজস্ব প্রতিবেদক/
৫ ফেব্রুয়ারি ২০২৬