গল্লাক মোছলেহউদ্দিন একাডেমির মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
ফরিদগঞ্জের ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং বিরোধী সাংবাদিক মোছলেহউদ্দিন ক্যাডেট একাডেমি মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ৪ অক্টোবর রবিবার বিকালে ইউনিয়নের গল্লাক বাজার সংলগ্ন মধ্য শ্রীকালিয়া মাঠৈ উক্ত গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় শ্রীকালিয়া ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুরন্ত একাদশ।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা সাংবাদিক মোছলেহ উদ্দিন। এসময় তিনি বলেন, মাদককে লাল কার্ড দেখাতে খেলাধুলার বিকল্প নেই। আগামী দিনগুলোতে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোরগ্যাং বিরোধী এ ধরনের ফুটবল খেলার আয়োজন অব্যাহত রাখতে হবে। মাদক, ইভটিজিং, সন্ত্রাসী কার্যকালাপ থেকে দূরে থাকতে হলে ছাত্র ও যুবসমাজের মধ্যে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যেমন সকল খারাপ অন্যায় কাজ থেকে দূরে রাখে তেমনি শারীরিক ও মানুষিক প্রশান্তি খুজে পাওয়া যায়।
এধরণের ফুটবল খেলা আগামীতেও অব্যাহত রাখতে আপনাদের পাশে থাকার সুযোগ দিতে আসন্ন ইউপি নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আবু ইউসুফ মজুমদার, খোরশেদ আলম মজুমদার, আমিনুল ইসলাম, আল-আমীন পাল, সাকিল মোল্লা ও মান্নান বেপারী প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক/
৬ অক্টোবর ২০২৬