সারা দেশে গরম বাড়বে
সারা দেশে আগামি ৫ দিন তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এসময় নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে। রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামি পাঁচ দিনই অস্থায়ীতাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া প্রথম দু দিন ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে,আগামি ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনে সামান্য বাড়তে পারে। সোম ও মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া পরদিন বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়,উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে আজ ৮ ফেব্রুয়ারি সকাল ৬ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয়েছে যশোর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস।
৮ ফেব্রুয়ারি ২০২৬
এ জি