গনি মডেল স্কুলে যমুনা ব্যাংকের স্কুল ব্যাংকিং কর্মসূচি অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে যমুনা ব্যাংক পিএলসি, চাঁদপুর শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর বুধবার গনি মডেল স্কুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসি, চাঁদপুর শাখার শাখা ব্যবস্থাপক ও এসএভিপি তানভীর রহমান, অফিসার মোঃ জিয়াউল হক ও মাহবুবুল হক এবং ক্রেডিট অফিসার মোঃ ছালামত উল্লাহসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ের গুরুত্ব, সঞ্চয়ের উপকারিতা, অর্থের সঠিক ব্যবহার, ব্যাংক হিসাব খোলার নিয়ম এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয় ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি হওয়ার পাশাপাশি তারা ভবিষ্যতে আর্থিকভাবে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ যমুনা ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের ইতিবাচক মানসিকতা তৈরি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রত্যয়ে কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১১ নভেম্বর ২০২৬