Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / খাদেরগাঁও চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

খাদেরগাঁও চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় করেন অত্র ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.সুলতান কাজী।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের কাজী বাড়ি ফরকানিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের মতামত ও সমর্থন জানার জন্য এ মতবিনিময়ের আয়োজন করেম মোঃ সুলতান কাজী।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সুপারিন্টেন্ডেন্ট ইন্জিনিয়ার (আর.ই.বি) কাজী মো. নুরুল গনি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী শাহাদাতের যৌথ উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল গনি, স্বপন চন্দ্র দেবনাথ, সাবেক ইউপি সদস্য চেয়ারআলী বকাউল, মো. শাহ আলম কাজী, আব্দুর রাজ্জাক প্রধান, নুরুল আমিন প্রধান, জহির কাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত প্রধান, সাখাওয়াত সুমন প্রধান, হেলাল প্রধান, পলাশ ডাক্তার, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হোসেন মিয়াজী, ছাত্রদল নেতা সোলাইমান প্রধান, হযরত আলী তালুকদার, ৮নং ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের পক্ষে রতন দাস, রনজিৎ দাসসহ আরও অনেকে।


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

-মাহফুজ মল্লিক/ ২৫ এপ্রিল ২০২৬