ড.আলমগীর পাটওয়ারী ইসলামিক রিসার্চ সেন্টার’র যাত্রা শুরু হয় জানুয়ারি ২০২৬। এ বছর থেকেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা,ওয়াকীফ ও মোতওয়াল্লী আহমদ আলী পাটওয়ারী রহ. এর প্রতিষ্ঠিত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের কমপ্লেক্সে এর কার্যক্রম চালু করা হয়।
২৫ ফেব্রুয়ারি সাপ্তাহিক হাজীগঞ্জকে দেয়া এক সাক্ষাৎকারে মোতওয়াল্লী আলহাজ¦ প্রিন্স শাকিল আহমেদ বলেন , ‘প্রতিবছরই দেশে-বিদেশে কেরাত ও কোরআনের হাফেজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐসব প্রতিযোগিতায় আমাদের হাজীগঞ্জ তথা জেলার হাফেজগণ যাতে অংশগ্রহণ করতে পারে এবং যোগ্যতা অর্জনের সফলতা আনতে পারে- সেই জন্যেই ‘ ড.আলমগীর পাটওয়ারী রিসার্চ সেন্টার ’র প্রতিষ্ঠা পায়।
আন্তর্জাতিক মানের কোরআন এ হাফেজ তৈরির বিভিন্ন প্রশিক্ষণ , তালিম ও প্রতিযোগিতার মাধ্যমে প্রশিক্ষিত করাই এ রিসার্চ সেন্টারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এর পরিকল্পনা , বাস্তবায়ন এবং সার্বিক নির্দেশনায় রয়েছেন ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স এর মোতাওয়াল্লী আলহাজ¦ প্রিন্স শাকিল আহমেদ। এর কার্যালয়ে রয়েছে-জামিয়া আহমদিয়া কাওমী মাদ্রাসার ৪র্থ তলায় । পাশেই রয়েছে- হাজীগঞ্জ-চাঁদপুরের ধর্মীয় শিক্ষার অন্যতম বাতিঘর ‘ হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসা’ এবং এ ভবনেই রয়েছে জামিয়া আহমেদিয়া কাওমী মাদ্রাসা ও মুনিরিয়া হাফেজিয়া মাদ্র্াসা। ্
৩ টি মাদ্রাসায় প্রায় চার হাজারের মত শিক্ষার্থী নিয়মিত অধ্যয়ন করছে। ক্ষণজন্মা,দানবীর ও দূরদৃষ্টিসম্পন্ন মানবহিতৈষী আলহাজ্ব আহমদ আলী পাটোয়ারী রহ.১৯৩১ সালে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এর পর আধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারীর প্রচেষ্টায় অপর দুটি মাদ্রাসা এ অঞ্চলের শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠা করা হয় । এ সব প্রতিষ্ঠানগুলো হাজীগঞ্জ তথা জেলার আর ‘ ড.আলমগীর পাটওয়ারী ইসলামিক রিসার্চ সেন্টার’র প্রতিষ্ঠায় রুপ দেন-সমাজ বিজ্ঞানী, আইনবিদ ও মোতওয়াল্লী আলহাজ্ব প্রিন্স শাকিল আহমেদ।
আবদুল গনি
৩ মার্চ ২০২৬
এ জি
Edit
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur