Home / চাঁদপুর / ‘কোরআনের আলো সমাজে ছড়িয়ে দেওয়ার আজকের এই আয়োজন প্রশংসার দাবিদার’
কোরআনের

‘কোরআনের আলো সমাজে ছড়িয়ে দেওয়ার আজকের এই আয়োজন প্রশংসার দাবিদার’

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুটি গ্রুপে ৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় প্রেসক্লাবের (তৃতীয় তলায়) মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী পর্বে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো : লুৎফর রহমান।

তিনি বলেন, কোরআনের আলো সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য প্রেসক্লাব যে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে তা প্রশংসার দাবিদার, আমি চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রেসক্লাবকে ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, একমাত্র ধর্মীয় শিক্ষা পারে মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখতে, ধর্মীয় দৃষ্টিভঙ্গি আমাদের নৈতিক শক্তিকে আরো দৃঢ় করে। আমাদের সন্তানদেরকে চেষ্টা করবো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে। বর্তমানে অনেক অভিভাবকরা ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে না, বর্তমানে মাদকসহ নানা অপকর্মে ছেলেরা জড়িয়ে যাচ্ছে। এটি হচ্ছে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। যারা কোরআনে হাফেজ, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়, তারা মাদকসহ নানা অপকর্ম থেকে দূরে রয়েছে।

প্রধান অতিথি আরো বলেন, সাংবাদিকরা রাষ্ট্র মেরামতের কাজ করে থাকে, রাষ্ট্রের তিনটি স্তম্ভ, তার মধ্যে সাংবাদিক চতুর্থ স্তম্ভ রয়েছে, আর সমাজের অন্যায় কাজগুলো জনগণের কাছে তুলে ধরেন এই সাংবাদিকগণ, সেই কাজের বাহিরে গিয়ে প্রেসক্লাবের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার মধ্য থেকে আজকের অনুষ্ঠানটি খুবই চমৎকার, এজন্য প্রেসক্লাবের প্রতি বিশেষ কৃতজ্ঞ। আমি আশা করব চাঁদপুর প্রেসক্লাব সামাজিক দায়বদ্ধতার মধ্য থেকে সামাজিক কাজে মানুষদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে।

সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত দুইদিন আগে বাংলাদেশের বহুকাঙ্খিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেছে।সবাইকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ এর পরিচালনায়, উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমান সিমেন্টের ডিলার ও চাঁদপুর প্রেসক্লাবের উপদেস্টা শরীফ মো: আশরাফুল হক, হিফজুল কোরআন প্রতিযোগিতার বিচারক মাওলানা আজম ইসমাইল হোসেন আজাদ,
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো : নেয়ামত হোসেন, উপ-কমিটির সদস্য চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমএম সালাউদ্দিন,সমাজ কল্যাণ ও আপ্যায়ন বিনোদন বিষয়ক সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, চাঁদপুর প্রেসক্লাব সদস্য আশরাফুল আলমসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা।

এদিন দুপুর ১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি বলেন, প্রতিযোগিতায় হার-জিত থাকবেই, এইজন্য মন খারাপ করার কোন কারণ নেই। আজকে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলা, সকলেই বিজয় হওয়ার মতোই। তবে কাউকে না কাউকে ঝড়ে পড়তে হয়। আজকে যারা বিজয় হতে পারো নাই, আগামী দিনে আরো ভালো করবে আশা রাখি। আজকে আমাদের প্রতিযোগিতায় যে সকল প্রতিষ্ঠান প্রধান ও প্রতিযোগী অংশগ্রহণ করেছে সকলকে আমি চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের বিচারকগণ অনেক দক্ষ ও অভিজ্ঞ, তারা সুন্দরভাবে বিচারকার্য সম্পন্ন করেছে। এইজন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সভাপতিতে ও সিনিয়র সদস্য মোহাম্মদ মাসুদ আলম এর পরিচালনায়, সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও অংশগ্রহণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, বিচারক মন্ডলীর মধ্য থেকে বক্তব্য রাখেন আ ন.ম ফখরুল ইসলাম মাসুম, হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান,
হাফেজ মাওলানা খলিলুর রহমান, প্রতিষ্ঠান প্রধানদের মধ্য থেকে বক্তব্য রাখেন তালিমুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসাইন আনসারী।

হিফজুল কুরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন ও সদস্য সচিব ছিলেন প্রেসক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্লাহ।

প্রতিযোগিতায় অনুর্ধ্ব-৩০ বছর প্রতিযোগি হাফেজদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ ও হাফেজ মো. মাসুদ আলম। অনুর্ধ্ব-১৪ বছর প্রতিযোগি হাফেজদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ও আল-আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম ফখরুল ইসলাম মাসুম ও চাঁদপুর চিশতিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান ।

সকাল ৯টা থেকে প্রতিযোগিদের নিবন্ধন শুরু হয়। নিবন্ধন শেষে শুরু হয় প্রতিযোগিতা। দুপুরে প্রতিযোগিতা শেষে অনুর্ধ্ব-১৪ প্রতিযোগিতায় বিজয়ী ৭ জনের এবং অনুর্ধ্ব-৩০ বছর প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। ‘ক’ গ্রুপে ৭ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা হলেন যথাক্রমে-হাফেজ সাইদুর রহমান, আব্দুল্লাহ আনসারী, আয়ান, নাইমুল ইসলাম, আল আমিন, মো. আব্দুল্লাহ ও মো. আবু সাঈদ।
‘খ’ গ্রুপে বিজয়ীরা হলেন যথাক্রমে-হাফেজ মো. হাসান, পারভেজ আলম, আশিকুর রহমান, মিরাজুল হক ও মো. সিয়াম হোসেন। পবিত্র মাহে রমজানে চাঁদপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক। এম এ লতিফ।

নিজস্ব প্রতিবেদক/
১৪ ফেব্রুয়ারি ২০২৬