শাহরাস্তিতে পঞ্চানগর আদর্শ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে রোববার বিকেলে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আকাশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর-৫, শাহরাস্তি- হাজিগঞ্জের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম মিন্টু, চিতোষী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শিক্ষার গুণগতমান নিয়ে শিক্ষার্থীদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে।
উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামো উন্নয়নে স্কুলটি একটি সুন্দর পরিবেশে অবস্থিত রয়েছে। বাকি অবকাঠামো উন্নয়নে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।
আপনারা শিক্ষকরা শিক্ষার্থীদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষা অর্জন দিবেন। কোন শিক্ষার্থী মোবাইল নিয়ে স্কুলে প্রবেশ করতে পারবে না। তথা আপনারা শিক্ষকরাও শ্রেণিকক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। কোন শিক্ষার্থী প্রয়োজনে অভিভাবকদের সাথে কথা বলতে চাইলে প্রধান শিক্ষক একজন শিক্ষক নির্ধারন করবেন এবং তার কাছে দুইটি মোবাইল রাখবেন ওই মোবাইল দিয়ে শিক্ষার্থী কোন বিষয়ে কথা বলতে চাইলে অভিভাবকদের সাথে কথা বলতে যেন পারে।
আমি চাই আমার সংসদীয় আসনে সবগুলোই শিক্ষাপ্রতিষ্ঠান এ নিয়মে থাকে।
আশা রাখি পঞ্চনগর আইডিয়াল হাই স্কুলটি আমার সংসদীয় আসনে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হবে।
কোন ছাত্রী ইভটিজিংয়ে শিকার হলে সাথে সাথে প্রধান শিক্ষককে অবগত করতে হবে, প্রধান শিক্ষক সাথে সাথে থানাকে অবগত করতে হবে, সঠিক তথ্য প্রমাণ পাওয়া গেলে ইভটিজিংয়ের দায়ে নূন্যতম ১০ বছর জেল খাটতে হবে।
এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। কিশোর গ্যাং, মাদক মুক্ত সমাজ গড়তে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
আমার নির্বাচনী এলাকায় মাদক জিরো টলারেন্স।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম বিএসসি, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেনসহ বিএনপি, সহযোগী সংগঠন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।
প্রাক্তন শিক্ষার্থীর মাঝে বক্তব্যে রাখেন লুৎফুল্লাহিল করিম, অধ্যায়নরত শিক্ষার্থীর মাঝে বক্তব্য রাখেন আয়েশা আক্তার।
আলোচনা সভাশেষে কৃতি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক পুরস্কার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ১ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur