Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / কেএফটি কলেজিয়েট স্কুলের আন্ত: হাউজ ফুটবল টুর্নামেন্ট শুরু 

কেএফটি কলেজিয়েট স্কুলের আন্ত: হাউজ ফুটবল টুর্নামেন্ট শুরু 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান  কেএফটি কলেজিয়েট স্কুলের আন্ত: হাউজ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী খেলা শুরু  হয়েছে।

 মঙ্গলবার (১২ মে ) বিকেলে কেএফটি কলেজিয়েট স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন  কেএফটি কলেজিয়েট স্কুলের অধ‌্যক্ষ মোঃ জাকির হোসেন কামাল।

 এসময়  বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের একাডেমিক কো-অডিনেটর প্রভাষক বদিউল আলম বাবু, রিয়াজ ইসলাম , মাজেদুল ইসলাম, ইব্রাহিম খলিল প্রমুখ।

জানা যায়, উদ্বোধনী  খেলায় কলেজের ( বয়েজ ও গার্লস) উভয় উইংয়ের অনুষ্ঠিত প্রথম ম্যাচে মুখোমুখি হয় মেঘনা হাউজ ও ধনাগোদা হাউজ।

গার্লস উইংয়ে মাবরুরার একমাত্র গোলে মেঘনা হাউজ ১–০ গোলে ধনাগোদাকে পরাজিত করে।

অন্যদিকে বয়েজ উইংয়ের ধনাগোদা হাউজ ৩–১ গোলে মেঘনা হাউজকেপরাজিত করে। ধনাগোদার হয়ে তালহা, ফয়জান ও ফামিম একটি করে গোল করে। মেঘনার হয়ে একমাত্র গোলটি করে গোপাল।

ক্রীড়া প্রভাষক ইব্রাহীম খলিল জানান, কলেজের উভয় উইংয়ের ৮টি দল লীগ ভিত্তিতে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল চ্যাম্পিয়ন ও রানার্স আপ হবে।আগামীকাল  তিতাস হাউজ বনাম গোমতি হাউজের খেলা অনুষ্ঠিত হবে।

কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন কামাল বলেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের সন্তানদের জন্য  খেলাধুলা ও সাংস্কৃতিক বিভিন্ন  প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এতে শিক্ষার্থীরা শারীরিক, মানসিক ও উন্নত স্বপ্ন দর্শনে বেড়ে উঠবে। ইতিমধ্যে আমাদের ছাত্র ছাত্রীরা বোর্ডের ফলাফল ও ক্রীড়া – সাংস্কৃতিক ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর  রেখে চলেছে। আমি মতলবের শিক্ষার গুণগত পরিবর্তন আনয়নে সকলের সহযোগিতা কামনা করছি।

-মাহফুজ মল্লিক/ ১২ মে ২০২৬