মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে শনিবার (১৪ মার্চ) মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি সাইয়েদুল আরেফিন শ্যামলের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি ডিএম আলাউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি বোরহান উদ্দিন, সংগঠনের মতলব শাখার উপদেষ্টা মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষক বদরুল আলম বাবু প্রমুখ। এসময় সংগঠনের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃম্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক
১৪ মার্চ ২০২৬