পঞ্চম শ্রেণিতে এবার কেবল সরকারি স্কুলের শিক্ষার্থীরাই নয়, বরং বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।
সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্যই শুধু পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে উচ্চ আদালতের একটি আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি সেই কারণে আমরা ৮০ শতাংশ বৃত্তি দিয়ে দেব তাদের, আর ২০ শতাংশ বৃত্তি দিয়ে দেব বেসরকারি, অর্থাৎ কিন্ডারগার্টেনে।
তিনি আরো জানান, এবার ট্যালেন্টপুলে এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হবে। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ২২৫ টাকা করে বৃত্তি দেওয়া হবে।
আগামী বছর এই বৃত্তির সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৫ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur