প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে গেছেন। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।
আজকে ফ্যামিলি কার্ড নিয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়াও দুপুর ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুন:খনন কর্মসূচি’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা হবে।
এর আগে আজ ১৯ ফেব্রুয়ারি সকাল এনএসআই মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে ডিজিএফআই মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ করেন। সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
১৯ ফেব্রুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur