ইরানের একটি আদালত শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।
রবিবার তাঁর আইনজীবী মোস্তফা নিলি বলেন,‘ নার্গিসকে অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হওয়া ও এতে যোগসাজশের দায়ে ছয় বছরের কারাদণ্ড এবং দু’ বছরের দেশত্যাগ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া অপপ্রচারের দায়ে আরও দেড় বছরের কারাদণ্ডও দেয়া হয়েছে।’
ইরানের আইন অনুযায়ী সব সাজা একসাথে কার্যকর হয়,তাই নার্গিসকে মোট ছয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
ইরানের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এবং নারীদের বাধ্যতামূলক পোশাক নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে গত ২৫ বছর ধরে তিনি বারবার বিচারের মুখোমুখি হয়েছেন এবং কারাগারে ছিলেন। ২০২৩ সালে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাঁর কর্মসূচির স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল।
১০ ফেব্রুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur