২৫ মার্চ গণহত্যা, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালনে চাঁদপুর জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ৯ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে পালনে এক অনুষ্ঠিত সভা চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার তাঁর কার্যালয়ে ও সভাপতিত্বে ঐদিন বেলা ১০ টায় জেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সাংবাদিক, ব্যবসায়িক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা করেন।
সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণহত্যা,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ এর গুরুত্ব তাৎপর্য তুলে ধরে চাঁদপুরের জেলা প্রশাসক বলেন,‘ তিনি ২৫ মার্চ গণহত্যা দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সকলের অংশগ্রহণের আহ্বান জানান। ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে ৫ টি সিদ্ধান্ত ও বেশ কটি কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর জেলা প্রশাসন। এ মধ্যে রয়েছে -প্রমান্য চিত্র প্রদর্শনী, গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা,নিহতদের জন্যে বিশেষ দোয়া বা প্রার্থনা,রাত ১০.৩০-১০.৩১ পর্যন্ত ব্লাক আইট কর্মসূচি পালন করা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনে চাঁদপুরে ১টি জেলা কমিটি গণহত্যাসহ ১২টি উপ-কমিটি গঠন এবং ১৩ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’
এ গুলো হলো : ১টি জেলা কমিটি, তোপধবনি উপ-কমিটি,পুষ্পস্তবক অর্পণ উপ-কমিটি,আমন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি,কুচকাওয়াজ উপ-কমিটি, জাতীয় পতাকা পর্যবেক্ষণ উপ-কমিটি ,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা উপ-কমিটি, মিলাদ মাহফিল কমিটি, প্রচার উপ-কমিটি, অর্থ উপ-কমিটি,রচনা,কবিতা আবৃত্তি, চিত্রাংকনও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা উপ-কমিটি। ইতিমধ্যেই এসব কার্যবিবরণীর চিঠি সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ ও দপ্তর দপ্তরে আমন্ত্রণ কার্ডসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২৬ মার্চ রাতে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ-সূচনা ও সরকারি-বেসরকারি ভবনে পতাকা উত্তোলন।
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুস্পস্তবক অর্পণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথেই সরকারি-বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় চাঁদপুর স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোরসহ সমাবেশ ও কুচকাওয়াজ,জাতীয় পতাকা ও বিভিন্ন রঙ এর পতাকা দ্বারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপসমূহ সজ্জিত করা হবে। সকাল ১১ টায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শহীদ পরিবারের সমদ্যদের সংবর্ধনা । বাদ আছর জাতির শান্তি,সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনা করে মসজিদ,মন্দির,গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপাসানালয়ে মোনাজাত বা প্রার্থনা । বিকেল ৪ টায় প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা মঞ্চায়ন।
এ ছাড়াও সকল হাসপাতাল, জেল খানা, সরকারি শিশু পরিবার এবং বাক-শ্রবণ প্রতিবন্ধি স্কুলে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ চাঁদপুরের সকল সুধি সমাজের ব্যাক্তিবর্গ এতে উপস্থিত থাকবেন।
আবদুল গনি
১২ মার্চ ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur