Home / জাতীয় / স্কুল-কলেজে স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি
National

স্কুল-কলেজে স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি

স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কর্মসূচির নির্দেশনা দেয়া হয়েছে। ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন। ২৬ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করতে হবে।

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

কর্মকসূচির মধ্যে আরো রয়েছে, ২০- ২৫ মার্চ পর্যন্ত সুবিধাজনক দিন, সময়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে। স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন।

এ ছাড়াও ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত সুবিধাজনক সময়ে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা। সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা।

২৬ মার্চ সকাল ৮টায়,সুবিধাজনক সময়ে ১৮ দেশের সকল বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করতে হবে।

সব বিভাগ,জেলা ও উপজেলা পর্যায়ে এ অনুষ্ঠান স্টেডিয়াম,সুবিধাজনক স্থানে আয়োজন করতে হবে। একই সঙ্গে ২৬ মার্চ সকাল ৮টায় জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচি বাস্তবায়ন করবে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর,বাংলাদেশ শিশু একাডেমি,সব বিভাগীয় কমিশনার,সব ডিআইজি,সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসাররা।

৯ মার্চ ২০২৬
এ জি