কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোরছালীন মজুমদার। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ২মার্চ চাকরি থেকে অবসর জনিত কারনে বিদ্যালয় কর্তৃপক্ষ বিধি মোতাবেক জৈষ্ঠ্যতার ভিত্তিতে তার বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (কৃষি) মোহাম্মদ মোরছালীন মজুমদারকে ৩ মার্চ থেকে এ দায়িত্ব দেয়া হয়।
জানা গেছে, কচুয়া উপজেলার বড়দৈল গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা মোহাম্মদ মোরছালীন মজুমদার ২০০২ সালে ৩০ অক্টোবর উপজেলার খিলমেহের আহমাদীয়া দাখিল মাদ্রাসায় সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তিতে তিনি ২০১১ সালের ২এপ্রিল একই উপজেলার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ে যোগদান করে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করছেন। ব্যাক্তি জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জনক। তার স্ত্রী সালমা আক্তার একজন সু-গৃহীনি।
এদিকে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নয়া এ দায়িত্ব পালনে বিদ্যালয়ের শিক্ষকক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগীতা ও দোয়া চেয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৪ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur