Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া সাচার ইউনিয়নে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় যারা
সাচার

কচুয়া সাচার ইউনিয়নে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় যারা

চলতি বছরে বিগত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। বর্তমানে এ সরকারের সময়ে প্রথম অনুষ্ঠিত হবে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন। তবে আগে উপজেলা নাকি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে তা নিয়ে এখনো সুনির্দিষ্ট ভাবে সিদ্ধান্ত না হলেও প্রচারনায় থেমে নেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যাশীরা।

কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় সর্ব-উত্তরে ১নং সাচার ইউনিয়নের অবস্থান। পশ্চিমে পাথৈর, দক্ষিনে বিতারা ইয়নিয়ন ও পূর্বে চান্দিনা উপজেলা ঘেষা বৃহত্তম এই ইউনিয়নে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারনার গুঞ্জন শোনা যাচ্ছে।

সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন, কচুয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো: আব্দুল খালেক, সাচার বাজার পরিচালনা কমিটি সভাপতি গোলাম আজম সজিব ভূইয়া, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন মাষ্টার, সাচার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন আখন্দ, মো: নজরুল ইসলাম মাষ্টার, বিএনপি নেতা জিয়াউর রহমান জাহিদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আসকর আলী, মো: ইব্রাহীম হোসেন বেপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন বাবু, উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী হাফেজ মো: দেলোয়ার হোসেন, ইউনিয়ন জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ মনির হোসেন হেলালী, উপজেলা ছাত্রদল নেতা মো: শাহীন মোল্লা ও উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাঈদ চৌধুরী সহ আরো অনেকের নাম আলোচনায় রয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি ও সময়ের ব্যবধানে কে হচ্ছেন এই ইউনিয়নের চেয়ারম্যান এ আলোচনা এখন প্রতিটি মহল্লায় ও চায়ের টেবিলে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩ জুলাই ২০২৬