কচুয়া সফিবাদ গ্রামে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করলেন নেতাকর্মীরা

আর মাত্র ৫ দিন পর আগামী ১২ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের চাঁদপুর-১ কচুয়া আসনের নির্বাচনে ৫ জন প্রার্থী শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিশেষ করে জেলার হেভিওয়েট আসন হিসেবে পরিচিত এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের প্রচারণা জোরদার হচ্ছে প্রতিনিয়ত। সাবেক ছাত্রনেতা, যুবনেতা ও বিএনপির কর্মী সমর্থকদের প্রচারণায় জমে উঠেছে এ আসনের নির্বাচনী হাওয়া।

তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ড সফিবাদ গ্রামে তরুণ সমাজসেবক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত মোঃ সাজেদুল হাসান ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন জুয়েল এর উদ্যোগ ও তত্ত্বাবধানে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে বিশাল গণমিছিল বের করা হয়।

মিছিলটি সফিবাদ মধ্যপাড়া ফোরকানিয়া মাদরাসার গেইট থেকে শুরু হয়ে আইনপুর-হাওলাকান্দি, সফিবাদ খালেক মার্কেট ও উত্তর পালাখাল মোড় প্রদক্ষিন শেষে পুনরায় সফিবাদ মধ্যপাড়া ফোরকানিয়া মাদরাসায় এসে শেষ হয়।
এসময় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন জুয়েল, ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটন, বিএনপি নেতা হেদায়েত উল্লাহ পবন, খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মুন্সী, বিএনপি নেতা বশির মিয়াজী, সাবেক ছাত্র নেতা মোঃ জামাল মোল্লা ও রুবেল বেপারীসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৬ ফেব্রুয়ারি ২০২৬