কচুয়া পাথৈর চেয়ারম্যান পদে চমক দেখাতে চায় শেখ জহির আহমেদ
চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে আগাম প্রচারণায় আলোচনায় রয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক শেখ জহির আহমেদ সরদার। তিনি প্রবাসে অবস্থান করেও ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান। জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করলেও জহির আহমেদ সরদার দলীয় কর্মকান্ড ও এলাকার উন্নয়নমূলক কাজে নিয়মিত স¤পৃক্ত রয়েছেন। তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিম ও অসহায় পরিবারের সহযোগিতাসহ দরিদ্র মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির একনিষ্ঠ ও নিবেদিত কর্মী হিসেবে ২ নং পাথৈর ইউনিয়নে জহির আহমেদ সরদারের ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং মানবিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। এ বিষয়ে শেখ জহির আহমেদ সরদার বলেন, “আমি সবসময় এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। প্রবাসে থাকলেও আমার হৃদয় পড়ে থাকে নিজ এলাকায়। এলাকার মানুষ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি গরিব ও অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।” এদিকে, ২ নং পাথৈর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে আগাম প্রচারণাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, সামাজিক কর্মকান্ড ও জনস¤পৃক্ততার কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শেখ জহির আহমেদ সরদার ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ মে ২০২৬