Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া নিন্দপুর স্কুল এন্ড কলেজে দু’শিক্ষার্থীর টেলেন্টপুলে বৃত্তি লাভ
স্কুল

কচুয়া নিন্দপুর স্কুল এন্ড কলেজে দু’শিক্ষার্থীর টেলেন্টপুলে বৃত্তি লাভ

সদ্য প্রকাশিত এবারের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজের ২ মেধাবী শিক্ষার্থী টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। এরা হচ্ছে, মাছুমা জান্নাত মাসফি ও নুসাইবা আক্তার।

জানা গেছে, কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের সর্ব পশ্চিমে অবস্থিত নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজটি ১৯৯৮ সালে বিতারা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: ইসহাক শিকদার প্রতিষ্ঠা করেন। ওই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় সুশিক্ষার মাধ্যমে আলো ছড়াচ্ছে। বিশেষ করে গরীব অসহায় ও নিম্নবর্তী পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়ার সহায়তায় বিশেষ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান সেলিম বলেন, অজোপাড়া গায়ে অবস্থিত এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা সুশিক্ষার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আগামীতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজ থেকে অষ্টম শ্রেণীতে দুইজন শিক্ষার্থী টেলেন্টপুলে বৃত্তি পাওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: ইসহাক শিকদার, নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি বিশিষ্ট ঠিকাদার মো: মাহবুবুর রহমান চুন্নু শিকদার সহ সচেতন এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৬ ফেব্রুয়ারি ২০২৬