কচুয়া চাংপুর নেহালিয়া নুরানী হাফেজিয়া মাদরাসার নতুন কমিটি গঠন

চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চাংপুর নেহালিয়া নুরানী হাফেজিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা, এতিম ও অসহায় শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা এবং মাদরাসার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাষ্টার এবং মাদরাসার সদ্য বিদায়ী সভাপতি মো. দেলোয়ার হোসেন ভুঁইয়াকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়া ৫৫ সদস্য বিশিষ্ট এ নতুন পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুরুল ইসলাম মিন্টু পাটোয়ারী। ডা. ফজলুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মো. মাসুদুর রহমানকে সাধারণ স¤পাদক, মো. মোজাম্মেল হককে যুগ্ম সাধারণ স¤পাদক, বাবুল প্রধানকে কোষাধ্যক্ষ এবং আবু ইউসুফ মিয়াকে সহ-কোষাধ্যক্ষ করা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হবে ।

নতুন কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বাদ জুমা চাংপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাদরাসা পরিচালনা পর্ষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার অন্যতম উপদেষ্টা মো. শরীফ হাসান এফসিএস-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি মো. দেলোয়ার হোসেন ভুঁইয়া। সভায় মাদরাসার সার্বিক কার্যক্রম, শিক্ষা পরিবেশ, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

পরে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ স¤পাদকসহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন, মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা ডা. মো. গোলাম মোস্তফা, মো. মিজানুর রহমান, সাবেক সাধারণ স¤পাদক ডা. আনোয়ার হোসেনসহ মাদরাসার শিক্ষক, অভিভাবক, শুভাকাক্সক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মাদরাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা কামনা করেন তারা। বিশেষ সাধারণ সভায় মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও মাদরাসার শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২ অক্টোবর ২০২৬