আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মুহাম্মদ মফিজুল ইসলাম ভুঁইয়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে তিনি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয়ভাবে ভূমিকা রেখে চলেছেন। শিক্ষা বিস্তার, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নে তার আন্তরিক প্রচেষ্টা স্থানীয়দের মাঝে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ মফিজুল ইসলাম ভুঁইয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই। এজন্য আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নতি, দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা, মাদক নির্মূল করা এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। এদিকে এলাকার সচেতন মহলের মতে, দীর্ঘদিনের সাংবাদিকতা ও সমাজসেবামূলক অভিজ্ঞতা থাকায় তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে মুহাম্মদ মফিজুল ইসলাম ভুঁইয়ার পক্ষ থেকে ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/
১৪ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur