প্রধানমন্ত্রী তারেক রহমান-এর চাঁদপুর আগমন উপলক্ষে কচুয়া উপজেলার খাজুরিয়া পেট্রোল পা¤প এলাকায় বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করেছেন বাংলাদেশ পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন কচুয়া উপজেলা শাখা। শনিবার দুপুরে স্থানীয় নেতাকর্মী, পল্লী চিকিৎসক ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ অভ্যর্থনার আয়োজন করা হয়। এ সময় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের রাজনীতিতে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার আগমনকে ঘিরে চাঁদপুর জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ভবিষ্যতে স্বাস্থ্যখাতের উন্নয়নে পল্লী চিকিৎসকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। ফুলেল শুভেচ্ছা ও বরণ অনুষ্ঠানে খাজুরিয়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় বাংলাদেশ পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা: মো: বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক ডা: মাহফুজুর রহমান, কচুয়া উপজেলা শাখার সভাপতি ডা: মো: জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি মোঃ সালাউদ্দিন, সাধারণ স¤পাদক ডা: মোঃ তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক : মোঃ সিরাজুল ইসলাম, শাহারাস্তি উপজেলা শাখার সভাপতি ডা: মো: রবিউল আলম, সাধারণ স¤পাদক ডা: ফারুক হোসেন ও দপ্তর সম্পাদক ডা: জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
-জিসান আহমেদ নান্নু, ১৬ মে ২০২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur