কচুয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু তাহের মিয়াজী
আসন্ন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলাব্যাপী তৎপরতা দেখা দিয়েছে প্রার্থীদের মাঝে। দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচারনা বাড়ছে। আসন্ন নির্বাচনকে ঘিরে উপজেলার ২৪৩ টি গ্রামের পাড়া মহল্লায় ও চায়ের দোকানে প্রার্থীদের নিয়ে চলছে জোড়ালো আলোচনা।
জানা গেছে, এবারের আসন্ন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চমক দেখাতে চান কচুয়ার কাদলা গ্রামের বাসিন্দা, জামায়াতের শীর্ষ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আবু তাহের মিয়াজী। তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করবেন এমন আলোচনা এখন মানুষের মুখে মুখে। এ প্রসঙ্গে কচুয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আবু তাহের মিয়াজী বলেন, আমি দীর্ঘদিন ধরে ঢাকায় ব্যবসায়ীক কাজে রয়েছি। ঢাকায় বসবাস করলেও এলাকার মানুুষের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে এলাকার মানুষ চাইলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আমার বিশ্বাস এলাকার মানুষ আমার পাশে থাকবে। সকলের সহযোগীতায় কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে দলমত নির্বিশেষে কচুয়ার উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করব। এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা কর
এদিকে সবমিলিয়ে কে হচ্ছেন, কচুয়া উপজেলা পরিষদের পরবর্তী চেয়ারম্যান এদিকেই তাকিয়ে আছে পুরো কচুয়া উপজেলাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১২ এপ্রিল ২০২৬