কচুয়া উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় মো.শরফুদ্দিন মিয়া
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে পরবর্তী নতুন উপজেলা চেয়ারম্যান কে-হচ্ছেন চলছে নানান আলোচনা। এ নিয়ে কেন্দ্র ঘোষিত উপজেলা নির্বাচনের দিন-তারিখ নির্ধারন না হলেও সব মিলিয়ে কচুয়ায় সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রচারনার হাল ছাড়েননি। চালিয়ে যাচ্ছেন নানামুখী, প্রচার-প্রচারনা।
স্থানীয় বিএনপির নীতি নির্ধারনী সূত্রে জানা গেছে, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শরফুদ্দিন মিয়া। তিনি এবারও নেতাকর্মীদের অনুরোধে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন এবং আলোচনায় শীর্ষে রয়েছেন। পাশাপাশি তিনি উপজেলার ১২ টি ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীদের সমর্থন ও দোয়া চেয়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ উপজেলায় বিগত দিনে টানা দুবার উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. শাহজালাল প্রধান জালাল। তিনি আবারো এ পদে নির্বাচিত হতে ভোটার ও সমর্থনদের কাছে নানান ভাবে প্রচারনা করছেন।
তবে উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শরফুদ্দিন মিয়া একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে এলাকাবাসীর কাছে তার গ্রহন যোগ্যতা রয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, উপজেলা নির্বাচনে তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে তার রয়েছ বিশাল কর্মী বাহিনী। আর কর্মী বাহিনী ও পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার তিনি কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন, এমনইটাই মনে করছেন পুরো কচুয়া উপজেলাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৮ মার্চ ২০২৬