Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সোলার ডিপ টিউবওয়েলের মালামাল চুরি— বিপাকে মালিক ও কৃষকরা
সোলার

কচুয়ায় সোলার ডিপ টিউবওয়েলের মালামাল চুরি— বিপাকে মালিক ও কৃষকরা

চাঁদপুরের কচুয়া উপজেলার বুধন্ডা গ্রামে স্থানীয় কৃষকদের স্বার্থে ব্যবহৃত সরকারি সোলার টিউবওয়েলের মূল্যবান সরঞ্জাম চুরি হয়েছে। ৮ মার্চ রবিবার রাতে বাতাপুকুরিয়া গ্রামের পশ্চিম পাশের্ব অবস্থিত এ সোলার ডিপ টিউবওয়েলের মালামাল চুরি হয় বলে দায়িত্বে থাকা পরিচালক মো: নবীর হোসেন জানান।

সরেজমিনে জানা গেছে, কচুয়া উপজেলার পল্লী উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে ১৬ লক্ষ টাকা ব্যায়ে এ সোলার ডিপ টিউবওয়েলটি বসানো হয়। বিগত ৩ বছর যাবৎ সোলার ডিপ টিউবওয়েলটি কৃষকদের স্বার্থে ব্যবহৃত হয়ে আসছে। চলতি মৌসুমে আলু উত্তোলনের পর ইরি ধানের পানির সেচ কাজে ব্যবহারের প্রস্তুতিকালে সোলার ডিপ টিউবওয়েলটির মূল্যবান মালামাল চুরি হয়ে যায়। এতে সোলার ডিপ টিউবওয়েলটির পরিচালক ও স্থানীয় উপকাভোগী কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছে। তারা চুরির সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি ও দ্রুত সোলার ডিপ টিউবওয়েলটি পুন:স্থাপনের জোর দাবি জানিয়েছেন। এ ঘটনায় সোলার টিউবওয়েল পরিচালক নবীর হোসেন এর পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১০ মার্চ ২০২৬