কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন আজ
গৌরবের ৪ বছর পেরিয়ে ৫ বছরে পদার্পণ করেছে চাঁদপুরের কচুয়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক শিকড় সংবাদ’। এ উপলক্ষে আজ বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কচুয়া উপজেলার কলাকোপা ভূঁইয়া প্রজেক্টে (এশা-প্রিতুল ইকু পার্কে) পত্রিকাটির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও কচুয়ার কৃতি সন্তান প্রফেসর ড. এম আতিকুর রহমান।
‘সাপ্তাহিক শিকড় সংবাদ’ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী শাখাওয়াত হোসেন আজাদের সভাপতিত্বে এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর সার্বিক আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রল আবেদিন স্বপন, বাংলাদেশ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি), ৯৯৯, ঢাকা, মো. নবীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ মাহফুজুর রহমান ভূঁইয়া, ওয়ান ড্রিম গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুজ্জামান খান কাজল, রেনেসাঁ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম, ‘সাপ্তাহিক শিকড় সংবাদ’ উপদেষ্টা এম আখতার হোসাইন, সাচার বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম আজম সজিব ভূঁইয়া, ‘সাপ্তাহিক শিকড় সংবাদ’ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. আজিজ পাটওয়ারী, রাজউকের প্রধান ইমারত পরিদর্শক ইঞ্জিনিয়ার মো. সেলিম বকাউল, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হান্নান প্রধান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সদস্য মো. আব্দুল হান্নান মজুমদার, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কৃষিবিদ আবুল কালাম আজাদ, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. জসীম উদ্দীন মাস্টার, কুমিল্লার মক্কা হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. নাজিমুল ইসলাম, পানাম গ্রুপের জেনারেল ম্যানেজার শ্রীবাস সাহা, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও প্রথম শ্রেণির ঠিকাদার মো. ইউনুস বিএসসি, রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বটুকৃষ্ণ বসু, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, সুপার তাকওয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান মাওলানা আব্দুল আজিজ মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম বিএসসি, গন্ধরাজ আবাসন লিমিটেডের আব্দুল্লাহ আল মামুন, বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, ব্যারিস্টার মোশাররফ হোসেন রুবেল,
বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলাম মিন্টু পাটোয়ারী, নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন মজুমদার, ‘সাপ্তাহিক শিকড় সংবাদ’ এর সহ-স¤পাদক ডা. জাকির হোসেন জাহাঙ্গীর, কচুয়া আব্দুল হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আব্দুল হাই এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এর রেন্ট কালেক্টর মো. সাজেদুল হাসান কামালসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম আতিকুর রহমান বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম শুধু সংবাদ প্রকাশই করে না, বরং সমাজের সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা তুলে ধরে উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘সাপ্তাহিক শিকড় সংবাদ’ চার বছর ধরে কচুয়ার মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও স্থানীয় নানা বিষয় তুলে ধরে যে পথচলা অব্যাহত রেখেছে, তা প্রশংসনীয়। সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি আগামী দিনেও মানুষের আস্থা অর্জন করবে বলে আমি আশাবাদী। পাশাপাশি সমাজের গুণীজনদের সম্মাননা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা গুণীজন, ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। এছাড়া, সমাজসেবা, চিকিৎসা, শিক্ষা, সংস্কৃতি, মরনোত্তর ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গুণী ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।
আয়োজকরা জানান, ‘সাপ্তাহিক শিকড় সংবাদ’ প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার সাধারণ মানুষ, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের ইতিবাচক কর্মকান্ড, শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও সম্ভাবনাকে পাঠকের সামনে উপস্থাপনের চেষ্টা করে আসছে। চার বছরের এই পথচলায় পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও সহযোগীদের ভালোবাসা এবং সমর্থন পত্রিকাটির অগ্রযাত্রাকে আরও গতিশীল করেছে। আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সংবর্ধনা শেষে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত ব্যক্তিদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়। পার¯পরিক শুভেচ্ছা, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠানের পরি-সমাপ্তি ঘটবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৪ নভেম্বর ২০২৬