কচুয়ায় বিভিন্ন অনিয়ম ও ড্রাগ লাইসেন্স বিহীন ৮ ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার কচুয়া বিশ্ব রোডে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। জেলা ঔষধ প্রশাসনের উদ্যোগে কচুয়া উপজেলার বিভিন্ন ঔষধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি মো: আবু নাছির, জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ গোলাম মোস্তফার উপস্থিতিতে ঔষধ ও কসমেটিক আইনের বিভিন্ন ধারায় আট ফার্মেসিতে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ফার্মেসীগুলো হচ্ছে, বিশ্বাস ফার্মেসি, মিয়াজী ফার্মেসী, মা ফার্মেসি (দীপক), মহসিন, মোরশেদ, নিয়াজ, রবীন্দ্র ও জাহরা ফার্মেসি জরিমানা আদায় করা হয়। জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা জানান মেয়াদোত্তীর্ণ ও অনুমোদন বিহীন ঔষধ বিক্রি,ড্রাগ লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২১ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur