পবিত্র মাহে রমজান উপলক্ষে গত বছরের ন্যায় এবারও অত্যন্ত শান্তিপূর্ন পরিবেশে জমজম চ্যারিটেবল ট্রাস্ট এর অর্থায়নে চাঁদপুরের কচুয়া উপজেলায় পালগীরি এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রমাদান ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
এবারও মানবিক এই উদ্যোগটি পরিচালিত হয় পালগীরি গ্রামের কৃতি সন্তান মাস্টার মোঃ মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে। বুধবার সকালে ভোরের সূর্য উঠার পর পরই মহতী এ কর্মসূচিতে কচুয়া উপজেলা যুব দলের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে এলাকার শতাধিক দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ফুড প্যাক তুলে দেন।
এ সময় পালগীরি উত্তর পাড়ায় অবস্থিত দ্বীনি প্রতিষ্ঠান দারুল ইলম ছোবহানিয়া নূরানী মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাজ্বী মোঃ আলমগীর মিয়াজী, সেক্রেটারী মনির হোসেন মাষ্টার, মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. শাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ হাফেজ ওমর ফারুক, সমাজসেবক মো: মহসিন, জহির মিয়াজী, শাহাদাত হোসেন কন্ট্রাক্টার, আবু সুফিয়ান জিহান ও শিক্ষক মুনতাসির আরাফাত অভি সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি কচুয়া উপজেলা যুব দলের সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন বলেন, এ ধরনের উদ্যেগের ফলে এলাকা তথা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব হবে। এ উদ্যোগের সাথে জড়িতদের এবং জমজম চ্যারিটেবল ট্রাস্ট এর কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের উদ্যোক্তা মাস্টার মোঃ মনির হোসেন বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এ কার্যক্রমের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী ও উপকাভোগীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৫ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur