Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় যুবদল নেতা উদ্যোগে রাস্তার দুপাশে গাছ সজ্জিতকরণ ও ফুলের চারা রোপণ

কচুয়ায় যুবদল নেতা উদ্যোগে রাস্তার দুপাশে গাছ সজ্জিতকরণ ও ফুলের চারা রোপণ

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে চাঁদপুরের কচুয়ার ৩নং বিতারা ইউনিয়নের হরিপুর-নিন্দপুর সড়কের শিলাস্থান গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে রাস্তার দুপাশের গাছে রং সজ্জিতকরন, ফুলের ছাড়া রোপণ ও রাস্তার দু’পাশের আগাছা পরিষ্কার করনের উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন উপজেলা যুবদলের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সী মো: সাখাওয়াত হোসেন আজাদ। তিনি কচুয়া উপজেলার হরিপুর থেকে শিলাস্থান সড়কের প্রায় ৩ কিলোমিটার রাস্তার দু’পাশে ব্যক্তি উদ্যোগে গাছে গাছে লাল ও সাদা রঙ্গের রং সাজিয়ে দিয়েছেন, দু’পাশে ফুলের ছাড়া ও আগাছা পরিষ্কার করে দিয়েছেন।


কোনো ধরনের জনপ্রতিনিধি না হয়েও এ ইউনিয়নের প্রতিটি সড়কে বিলাস ও বাহারী ফুল গাছ রোপন ও রাস্তার দু’পাশে আগাছা পরিস্কারের কর্মসূচি নেন তিনি। তার এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন এলাকাবাসী।


স্থানীয় বাসিন্দা মাসুদ রানা, তিতুমির, তানভির হোসেন সহ আরো অনেকে বলেন, ঈদ ও শীতকে ঘীরে এলাকায় চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। মুন্সী মো: সাখাওয়াত হোসেন আজাদ এর ব্যাতিক্রমী উদ্যোগে এলাকায় চুরি, ছিনতাই রোধে যে উদ্যোগ নিয়েছেন তা নি:সন্দেহে ভালো উদ্যোগ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের শিলাস্থান এলাকার গুরুত্বপূর্ন সড়কে আগাছা পরিস্কার, বিলাসী ও বাহারী ফুলের চারা রোপন এবং চুরি-ছিনতাই রোধে উদ্যোগ নেয়া হয়েছে তা প্রশংসার দাবিদার।


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সী মো: সাখাওয়াত হোসেন আজাদ বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব। শুধুমাত্র নিজ এলাকায় নয়, ভবিষ্যতে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের বিভিন্ন সড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে গাছে গাছে লাল ও সাদা রং দিয়ে সজ্জিতকরণ করা হবে। বিশেষ করে পথচারী,চালক ও সাধারন মানুষকে সচেতন করে তুলতে এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৪ মার্চ ২০২৬