“মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কচুয়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কচুয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল, কচুয়া পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফখরুল ইসলামসহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা কচুয়া উপজেলাকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৭ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur