Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিতারাকে স্মার্ট ও দুর্নীতিমুক্ত করতে চান ব্যবসায়ী গাজী আব্দুর রশিদ
স্মা

কচুয়ায় বিতারাকে স্মার্ট ও দুর্নীতিমুক্ত করতে চান ব্যবসায়ী গাজী আব্দুর রশিদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন মালয়েশিয়া প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গাজী মো. আব্দুর রশিদ। তিনি বিতারা ইউনিয়নের বাসিন্দাদের সেবা, এলাকার উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন। গাজী মো. আব্দুর রশিদ বিতারা গ্রামের অধিবাসী। তিনি আর এন গ্লোবাল কোম্পানির ডিরেক্টর এবং বিতারা আবুল হাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডের সঙ্গে স¤পৃক্ত রয়েছেন বলে তার সমর্থকরা জানান।

নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় তিনি সাধারণ মানুষের কথা শুনছেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করছেন। তার প্রচারণায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, তরুণদের কর্মসংস্থান এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। গাজী মো. আব্দুর রশিদ বলেন, “বিতারা ইউনিয়নের মানুষের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যেই আমি নির্বাচনী মাঠে রয়েছি। সেবা, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়তে আমি প্রতিজ্ঞাবদ্ধ। জনগণ আমাকে সুযোগ দিলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আমি বিতারা ইউনিয়নকে একটি স্মার্ট, আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য ইউনিয়নবাসীর সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।” স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিতারা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই মধ্যে গাজী মো. আব্দুর রশিদ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজের প্রার্থিতার কথা জানাচ্ছেন। তার সমর্থকরা মনে করছেন, প্রবাসজীবন ও ব্যবসায়িক অভিজ্ঞতার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে স¤পৃক্ততা তাকে ইউনিয়নবাসীর কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে। তবে নির্বাচনে শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, সেটিই এখন দেখার বিষয়। প্রার্থীদের প্রতিশ্রুতি, অতীত কর্মকান্ড, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা বিবেচনা করেই ভোটাররা সিদ্ধান্ত নেবেন বলে স্থানীয়রা জানান।

গাজী মো. আব্দুর রশিদ বলেন, নির্বাচনে জনগণের রায়ই চূড়ান্ত। তিনি বিতারা ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে একটি উন্নত, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চান এবং এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৩ আগস্ট ২০২৬