কচুয়ায় ফ্রি চক্ষু সেবা পেয়ে খুশী তিন শতাধিক অসহায় মানুষ

২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অল্প দিনেই এলাকার সাধারন মানুষের কাছে অতি আপন হয়ে হয়ে উঠেছে কচুয়ার বাইছারা স্মার্ট ভীশন সোসাইটি সংগঠনটি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সংগঠনটির মানবিক আয়োজনে ফ্রি চক্ষু সেবা পেয়ে খুশি এলাকার গবীর-অসহায় ৩ শতাধিক মানুষ।

ঈদের পরদিন রবিবার সকালে বাইছারা পশ্চিম বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন, বাইছারা স্মার্ট ভিশন সোসাইটির সভাপতি প্রফেসর মো: মাহফুজুর রহমান ভূইয়া।

তিনি বলেন, বাইছারা স্মার্ট ভিশন সোসাইটি গঠনের উদ্দেশ্য হচ্ছে, সাধারণ মানুষের কল্যানে কাজ করা। আমরা শুরু থেকেই সাধারণ মানুষের পাশে থেকে আমাদের কর্মকান্ড এগিয়ে নেয়ার চেষ্টা করছি। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় বাইছারা স্মার্ট ভিশন সোসাইটির সহ-সভাপতি ডা: মো: নূরে আলম মুন্সী, এস আই মো: দেলোয়ার হোসেন, বাইছারা স্মার্ট ভিশন সোসাইটির অন্যতম সদস্য মো: সাইফুল ইসলাম খাঁন, মাসুদ রানা সরকার, বিএম সফিউল্যাহ ভূঁইয়া, ফরহাদ সরকার, ফারুক মিয়াজী, ক্বারী এনামুল হাসান সাদী, মাওলানা এনামুল হক আশরাফী। অনুষ্ঠানের সার্বিক খোঁজ খবর নেন, সংগঠনের সাধারণ স¤পাদক মো: আব্দুল আজিজ। উল্লেখ্য যে, কচুয়া উপজেলার বাইছারা-নোয়াপাড়া গ্রামের এক ঝাঁক-শিক্ষিত ও যুবকদের নিয়ে ২০২৪ সালের ১ লা মে বাইছারা স্মার্ট ভিশন সোসাইটির প্রতিষ্ঠার পর থেকে এলাকায় বৃক্ষরোপণ, ইংলিশ ¯েপাকিং কোর্স, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ,বয়স্কদের বয়স্ক কোরআন ও হাদিস শিক্ষা কোর্স চালু, চিকিৎসা কাজে হত দরিদ্রদের অনুদান প্রদান, গ্রামবাসীদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন ও ফ্রি-চক্ষু চিকিৎসা ক্যা¤েপইন সহ নানামুখী কর্মসূচি পালনের মাধ্যমে সাধারন মানুষের মাঝে অবদান রেখে প্রশংসিত কাজ করে যাচ্ছে ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৪ মার্চ ২০২৬