কচুয়ায় প্রাণের টানে রক্তদানের নতুন কমিটি গঠন
কচুয়ার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের টানে রক্তদান’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সংগঠনের বিদায়ী সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ স¤পাদক মাহাবুব আলমের স্বাক্ষরিত প্যাডে ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে মো. ফরিদ আহমদকে সভাপতি এবং আবু রায়হানকে সাধারণ স¤পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। নবগঠিত কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন মাহাবুব আলম, মো. আতিক হোসাইন, হাফেজ সাহাবুদ্দিন ও শাহাদাত সুমন। যুগ্ম সাধারণ স¤পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বোরহান উদ্দিন ও আব্দুল কুদ্দুস। সাংগঠনিক স¤পাদক পদে মনোনীত হয়েছেন তৌহিদ সজিব, আরিফ খান বিজয় ও মোহাম্মদ হোসাইন।
এছাড়া অর্থ স¤পাদক সাদ্দাম হোসেন, দপ্তর স¤পাদক মো. সোহেল রানা, প্রচার স¤পাদক শাহাদাত হোসেন মিলন, রক্তদান স¤পাদক শামীম হোসেন, তথ্য স¤পাদক আসিফ হোসেন রনি, সমাজসেবা স¤পাদক আরিফ প্রধান, প্রবাসী কল্যাণ স¤পাদক মাছুম পাটোয়ারি, ধর্ম বিষয়ক স¤পাদক হাফেজ সাদ উল্লাহ শাজুলি, আন্তর্জাতিক স¤পাদক সালাউদ্দিন কাদের, সাহিত্য স¤পাদক রফিকুল ইসলাম রনি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম সুমন, আবুল বাসার, ইব্রাহীম গাজী, জাহিদ হাসান, ইমন হোসেন, আব্দুর রহমান, নাঈম মো. আব্দুল আজিজ, বোরহান উদ্দিন নিরব, হাসান আহমেদ এবং সাজ্জাদুল ইসলাম (তানভীর)।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে অসহায় রোগীদের পাশে দাঁড়ানো, জরুরি সময়ে রক্তের ব্যবস্থা করা, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং মানবিক সহায়তা প্রদান উল্লেখযোগ্য। নবনির্বাচিত সভাপতি মো. ফরিদ আহমদ বলেন,“প্রাণের টানে রক্তদান শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। আমরা রক্তদানের পাশাপাশি সমাজের বিভিন্ন মানবিক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখতে চাই। আমাদের লক্ষ্য, কোনো মানুষ যেন প্রয়োজনের সময় একা না থাকে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।” তিনি আরও জানান, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩১ মার্চ ২০২৬