কচুয়া পৌরসভায় মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মো. মাহবুব আলম মৃর্ধা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স¤পন্ন হওয়ার পরপরই কচুয়া পৌরসভায় বইতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া। কচুয়া পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক নেতা মো. মাহবুব আলম মৃর্ধা ।
খোঁজ নিয়ে জানা গেছে, মো. মাহবুব আলম মৃর্ধা তৃণমূল থেকে উঠে আসা একজন নিবেদিতপ্রাণ বিএনপি নেতা। ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে দীর্ঘ সময় কচুয়া উপজেলা বিএনপি’র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলের দুর্দিনে রাজপথের সক্রিয় আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি একাধিক রাজনৈতিক মামলার শিকারও হয়েছেন। ব্যক্তি জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার অবিচল নিষ্ঠা তাকে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে জনপ্রিয় করে তুলেছে।
বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাবেক এপিএস হিসেবে ব্যাপক সুনাম ও পরিচিতি রয়েছে।
এদিকে মো. মাহবুব আলম মৃর্ধা নির্বাচনে অংশ নেওয়ার খবরে ইতোমধ্যে কচুয়া পৌরসভার সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতার আগমনে এলাকায় ইতিবাচক পরিবর্তনের আশা করা যাচ্ছে।
জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করার বিষয়ে বিএনপি নেতা মো. মাহবুব আলম মৃর্ধা বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে কচুয়া পৌরসভাকে একটি আধুনিক মানের মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি এই জনপদ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করে একটি নিরাপদ সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই। নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সেবক হিসেবে আমি আজীবন কচুয়া পৌরবাসীর পাশে থাকতে চাই। তিনি আসন্ন নির্বাচনে পৌরবাসীর দোয়া ও সার্বিক সমর্থন কামনা করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৫ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur