কচুয়ায় নিরাপদ সড়কের দাবিতে নিসচা’র মানববন্ধন

চাঁদপুরের কচুয়ায় ঘন-ঘন সড়ক দূর্ঘটনার ঘটনায় সড়ক নিরাপদ রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে আলোচনা শেষে মঙ্গলবার বেলা ১১ টায় কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের সাচার রেনেসা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে সড়ক দূর্ঘটনার নিহতের পরিবার, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি কয়েকশত লোকজন অংশগ্রহন করেন।


এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন মজুমদার, সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাবেক সভাপতি জিসান আহমেদ নান্নু, সহ-সভাপতি ডা. সমীর চন্দ্র রায়, সহ-সাধারন সম্পাদক শাহ ইমরান খান, সদস্য মুফতী মাসুম বিল্লাহ মাদানী, দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মর্জিনা আক্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, সফিবাদ দরবার শরীফের পীর মুফতী মুহাম্মদ সোলায়মান বিন কাসেম।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,

২৪ মার্চ ২০২৬