মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের হাতকে শক্তিশালী ও কচুয়া তথা দেশের শিক্ষার নকল দূরীকরণে কারিগর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনে’র হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা সাধারণ মানুষের মাঝে পৌছে দিতে এবং সমাজের সকল নারীদের নিয়ে কাজ করতে চায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যার পদপ্রার্থী আমেনা আক্তার ওরফে পপি বিনতে তাহের। তিনি কচুয়ার পৌরসভাধীন ধামালুয়া গ্রামের অধিবাসি কচুয়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক ও কচুয়া সাব-রেজিষ্টার কার্যালয়ের দলিল লেখক সমিতির সাবেক সাধারন সম্পাদক আবু তাহের ভেন্ডারের কন্যা।
তাঁর জেঠা মরহুম সোলেমান মিয়া ভেন্ডার কচুয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক। তিনি কচুয়ার নাউলা গ্রামের বাসিন্দা, কচুয়া উপজেলা প্রবাসি ফোরাম প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ইউনুস মোল্লার সহধর্মীনী। তার জেঠাতো ভাই কচুয়া পৌর বিএনপির আহবায়ক হাবিব উল্লাহ হাবিব, তার ভগ্নীপতি ৯নং কড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী মোঃ জাকির হোসেন মিয়াজী ও তার ফুফাত ভাই রফিকুল ইসলাম রনি বর্তমানে কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি। বিগত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. আ ন ম এহসানুল হক মিলনকে জয়ী করতে বিভিন্ন এলাকায় গনসংযোগ ও প্রচার প্রচারণার মাধ্যমে নারীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে সু-সংগঠিত করতে কাজ করেছেন জোড়ালো ভাবে।
কচুয়া উপজেলার দক্ষিন জনপদের নাউলা গ্রামের অধিবাসী, কচুয়া উপজেলা প্রবাসি ফোরাম প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ইউনুস মোল্লার সহধর্মীনী, নারী নেত্রী ও কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমেনা আক্তার ওরফে পপি বিনতে তাহের কচুয়ার বিএনপির তথা মহিলাদলের রাজনীতিকে এগিয়ে নিতে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur