চাঁদপুরের কচুয়া উপজেলার লতিফপুর গ্রামে আবু সামা নামের এক কৃষকের খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায় এবং স্থানীয়দের মাঝে বেশ আতঙ্ক দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক মো: আবু সামা জানান, কয়েকদিন পূর্বে একই এলাকা থেকে তিনি গরুকে খাওয়ানোর জন্য খড়গুলো ২৫ হাজার টাকা দিয়ে ক্রয় করে বাড়ির দক্ষিন পার্শে স্তুপ করে রাখেন। এলাকার কারো সাথে আমার বিরোধ নেই। তবে কয়েকদিন পূর্বে একটি কুচক্রি মহল মুঠোফোনে আমাকে হুমকি দিয়েছিল। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি।
এ ঘটনায় তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীদের বিরোদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার সহ এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৬ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur