কচুয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কচুয়া রাজমহল হোটেল এন্ড রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার আমীর এডভোকেট আবু তাহের মেজবার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফী।
উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ আলী জিন্নাহ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুুদুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো: হুমায়ুন কবির প্রধান, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো: শাহজালাল প্রধান, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারী হাফেজ মো: দেলোয়ার হোসেন, সাচার ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ এফ এম নওশের আলম প্রধান, কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম মালেক, কচুয়া পৌর জামায়ের আমীর অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, জামায়াতে ইসলামী মনোনীত সাচার ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ মনির হোসেন হেলালী, বিতারা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ মাদানী, কচুয়া পৌর বিএনপির সাংগঠনিক স¤পাদক মো: জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। পরে বিশ্ব মুসলিম জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur