চাঁদপুরের কচুয়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে রহিমানগর শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজে রোববার (২৪ জুলাই) দুপুরে আলোচনা সভা ও জঙ্গি বিরোধী মিছিল বের করা হয়।
আলোচনা সভায় ইউনিয়ন যুবলীগের সভাপতি অনুপকান্তি দাস টিটুর পরিচালনায় ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহাগ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা শাহপরান ও নজরুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক হাবীব মজুমদার জয়, সাবেক ছাত্রলীগ নেতা সফিক চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ গেইট থেকে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মিছিল বের করা হয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
