কচুয়ায় শিক্ষার মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে কচুয়া উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন। সংগঠনটির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, নগদ সম্মাননা, সর্বোচ্চ বৃত্তি প্রাপ্ত প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
শনিবার আনন্দঘন পরিবেশে কচুয়া বিশ্বরোডস্থ তৃপ্তি মিনি চাইনিজ রেষ্টুরেন্টে এ ব্যতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন কচুয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ শাজাহা
এতে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ আলমগীর হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি পরিচারনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপকি মোঃ আবুল হোসেন, মোঃ আলমগীর তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন, কবির হোসেন মাষ্টার, শহিদ উল্লাহ মজুমদার, সমাজকল্যাণ সম্পাদক নাছির উল্লাহসহ আরো অনেকে।
অনুষ্ঠানে অর্ভ্যথনা জানান, কচুয়া উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ শাহজালাল ও কোষাধ্যক্ষ মোঃ ফখর উদ্দিন। এসময় বিভিন্ন কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কচুয়া উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এমন ব্যতিক্রমি আয়েজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবকসহ এলাকাবাসী। উল্লেখ্য যে, কচুয়া উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালে বিভিন্ন কিন্ডারগার্ডেন থেকে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২ হাজার ৬শত জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২শত ৮৪ জন ট্যালেন্টপুল, ৪ শত ১২ জন সাধারণ গ্রেডসহ ৬শত ৯৬ জন বৃত্তি লাভ করে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৪ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur